চুয়াডাঙ্গা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বেপরোয়া পিকআপের ধাক্কায় অটোরিকশার সাত যাত্রী আহত, অন্তঃসত্ত্বা নারী ঢাকায় স্থানান্তর

Padma Sangbad
১৬৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

মুন্সীগঞ্জে বিপরীত দিক থেকে ভুল পথে আসা একটি কলাবাহী পিকআপের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন নারী রয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে সদর উপজেলার তন্তর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে দয়াল বাজার থেকে যাত্রী নিয়ে শ্রীনগরের উদ্দেশে রওনা হয় অটোরিকশাটি। পথিমধ্যে বরিশালগামী পিকআপটি বিপরীত লেনে উল্টো দিক থেকে ছুটে এসে অটোরিকশার সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন অটোরিকশাচালক ফকির চাঁন এবং যাত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার, রাশিদা, রাসেল, মিন্টু হাওলাদার, নাসরিন ও নিরব হাওলাদার।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত একজন অন্তঃসত্ত্বা নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। পিকআপের চালককে ঘটনাস্থল থেকে আটক করে থানায় আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে।।

আপডেট : ০১:৫৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬