চুয়াডাঙ্গা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে সৎপুত্রকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

Padma Sangbad
১৫৭

সৎপুত্রকে হত্যার দায়ে মাধব চন্দ্র পাল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে মুন্সীগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-১।
রোববার দুপুরে আদালতটির বিচারক মোতাহাত আক্তার ভূইয়া জনাকীর্ণ আদালত আসামির উপস্থিতিতে এই রায় দেন।
সিরাজদিখান উপজেলার ইছাপুরায় ৩ বছর ৫ মাস বয়সী অনিক চন্দ্র দাস মায়ের সঙ্গে সৎবাবার বাড়িতে বসবাস করছিল। ২০১৮ সালের ২৮ এপ্রিল দুপুরে আহার করার সময় হামাগুড়ি দিয়ে শিশুটির সৎবাবার সামনে আসতেই ক্ষিপ্ত হয়ে গলায় টিপ দিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এসব তথ্য দিয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী জানান, এই ঘটনায় শিশুটির প্রকৃত পিতা সদরের মিরকাদিমের গোপলনগরের কৃষ্ণ চন্দ্র দাস সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় প্রত্যক্ষদর্শী শিশুটির মা অনিতা দাসও আদালত সাক্ষ্য প্রদান করেন।

আপডেট : ১১:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪