চুয়াডাঙ্গা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিক কিংবদন্তি: কোচ সিমন্স

Padma Sangbad
৫৯

স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। সে কারণে মিরপুর টেস্টের সব আলো তার দিকেই। বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটারের এমন মাইলফলকের পেছনে দীর্ঘ ২০ বছরের পেশাদারি অবদান রেখেছে বলে মনে করেন কোচ ফিল সিমন্স। যা তাকে খেলাটির কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে জানান বাংলাদেশের কোচ।

মুশফিককে কিংবদন্তি উল্লেখ করে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, অবশ্যই মুশফিক একজন কিংবদন্তি। আমি মনে করি, তার মতো এতগুলো ডাবল সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে খুব বেশি খেলোয়াড়ের নেই।
দীর্ঘ ২০ বছর ধরে সে পারফর্ম করে আসছে। তাই তাকে কিংবদন্তি হতেই হবে, কারণ তার এই দীর্ঘস্থায়িত্ব এবং পারফরম্যান্স তাকে সেই পর্যায়ে নিয়ে গেছে।

মুশফিকের সাফল্যের মূল রহস্য পেশাদারি জানিয়ে সিমন্স বলেছেন, মুশফিকের সাফল্যের রহস্য হচ্ছে তাঁর পেশাদারি। নিজেকে কিভাবে পরিচালনা করা হবে, উন্নতির জন্য কোন ধরনের কাজ করা দরকার এবং আন্তর্জাতিক পর্যায়ে সফল হওয়ার জন্য কী পদক্ষেপ নেওয়া হলো সেটাই আসল।

আপডেট : ০৩:৫৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫