চুয়াডাঙ্গা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশন পুলিশের হাতে আ.লীগ নেতা গ্রেপ্তার

Padma Sangbad
৪৮

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার দুপুর ১২টার দিকে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের পর তার বিরুদ্ধে মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট থানায় মামলার তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় ২০২৪ সালের ৬ ডিসেম্বর দায়ের করা একটি মামলা রয়েছে। মামলাটির নম্বর ৭ এবং জিআর নম্বর ৬০৫। এতে দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য-সংক্রান্ত আইনে অভিযোগ রয়েছে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা থাকার বিষয়টি যাচাইয়ের পর তাকে আটক করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোখলেসুর রহমান জানান, গ্রেপ্তার নাসিমুল ইসলামকে সংশ্লিষ্ট গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।।

আপডেট : ০৫:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬