চুয়াডাঙ্গা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Padma Sangbad
১১

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।

শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকদের দিয়ে এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনায় মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দমুখর র‍্যালি বিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের ম্যানেজিং কমিটির সভাপতি ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক, সহকারী শিক্ষিকা সৈয়দা শামীম আরা, আক্তার জাহান, সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক আশরাফুল আলম, আব্দুল মালেক, আব্দুল কাদের ও ফারজানা ইয়াসমিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।।

আপডেট : ১১:২৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬