চুয়াডাঙ্গা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরের রাজনগরে প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক, আটক করলো এলাকাবাসী

Padma Sangbad
২৩

মেহেরপুর সংবাদদাতা।।

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘরে রাতযাপনের অভিযোগে একরামুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় গ্রামবাসী।

সোমবার সকাল ৭টার দিকে রাজনগর শেখপাড়ায় এ ঘটনা ঘটে। আটক একরামুল রাজনগর দক্ষিণপাড়ার আওয়াজ আলীর ছেলে এবং তিন সন্তানের জনক।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সীমা খাতুন নামে এক গৃহবধূর বাড়ি থেকে তাকে আটক করা হয়। সীমা খাতুন ওমানপ্রবাসী শাহাবুল হকের স্ত্রী এবং এক সন্তানের জননী। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গোহাটপাড়ার বজলুর রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত প্রায় ৯টার দিকে একরামুল গোপনে সীমা খাতুনের ঘরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে কয়েকজন প্রতিবেশী সারারাত বাড়ির আশপাশে নজরদারিতে ছিলেন। সকালে একরামুলকে ঘর থেকে বের হতে না দেখে তারা ঘরে তল্লাশি চালান। একপর্যায়ে ঘরের একটি ওয়ারড্রোবের ভেতর থেকে তাকে আটক করা হয়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে। পরে স্থানীয় লোকজন উভয় পরিবারের সদস্যদের খবর দেন। এদিকে প্রবাসী শাহাবুল হক মুঠোফোনে তার স্ত্রীকে গ্রহণ করতে অনাগ্রহ প্রকাশ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুপুরের দিকে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে একরামুল ও সীমা খাতুনকে তাদের পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, এর আগেও একরামুলকে ওই বাড়িতে আসা-যাওয়ার ঘটনায় একাধিকবার সতর্ক করা হয়েছিল। তবে এ বিষয়ে তাদের বক্তব্যের স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি।

শেখপাড়ার বাসিন্দা ওয়াসিম আকরাম বলেন, “এর আগেও আমরা তাকে হাতেনাতে ধরেছিলাম। পরে ছেড়ে দেওয়ার পর একরামুল ওই নারীকে দিয়ে আমার বিরুদ্ধে একটি মামলা করিয়েছেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।”

তবে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আপডেট : ০১:১৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬