চুয়াডাঙ্গা ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারালো শিশু

Padma Sangbad
৬৮

মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারালো শিশু
অন্য শিশুদের সাথে খেলার সময় ইজিবাইকের ধাক্কায় এবার প্রান হারালো শাহিনা খাতুন নামের তিন বছর বয়সী এক শিশু।

নিহত শাহিনা খাতুন মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের শাহিনুজ্জামানের মেয়ে। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে সুবিদপুর গ্রামের এই ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে ঘটনার সময় শাহিনা খাতুন তার সমবয়সী খেলার সাথীদের নিয়ে রাস্তার পাশে খেলা করছিল। এসময় একই উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের ইজিবাইক চালক কামরুল ইসলাম তার ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় শাহিনাকে ধাক্কা মারে।

এতে শাহিনা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শ্যযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি সেখ কনি মিয়া বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপডেট : ১১:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪