চুয়াডাঙ্গা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা মহিলা দলের মিছিল ও সমাবেশ

Padma Sangbad
১১৩

মেহেরপুর প্রতিনিধি:
দেশবিরোধী ষড়যন্ত্র এবং পরিকল্পিতভাবে দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা মহিলা দলের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয় চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা মহিলা দলের সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর বিশ্বাস বলেন, “দেশের শান্তি, সামাজিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশবিরোধী যেকোনো অশুভ ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে সচেতন রাজনৈতিক নেতাকর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে।” সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নারীদের বড় পরিসরে রাজনীতিতে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের শান্তিপ্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অপচেষ্টা তীব্রভাবে রুখে দেওয়া হবে। একই সঙ্গে সাংগঠনিক ভিত মজবুত করে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে মহিলা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রতিবাদ সভা ও মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপডেট : ১২:০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬