চুয়াডাঙ্গা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

Padma Sangbad
১৮২

মেহেরপুর প্রতিনিধি।।

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবনই মূল্যবান” এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশাদুল ইসলামের সভাপতিত্বে এবং অফিসার কাজী আবুল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিশ্ব অটিজম সচেতনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিসুর রহমান এবং মেহেরপুর জেলা মানব উন্নয়ন কেন্দ্র, মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

আপডেট : ১০:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬