চুয়াডাঙ্গা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ১০৮ হারানো মোবাইলসহ সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার

Padma Sangbad
১৩

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ১০৮টি হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৭ লাখ ৪৩ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

পুলিশ জানায়, জুন ও জুলাই মাসে বিভিন্ন থানায় করা জিডির ভিত্তিতে ১০৮টি হারানো মোবাইল ফোন ও ২৬টি ফেসবুক আইডি উদ্ধার করা হয়। একই সময়ে বিকাশ-নগদ প্রতারণার তিন মামলায় ১৬ লাখ ৮৪ হাজার টাকা এবং ভুলক্রমে অন্যের মোবাইল ব্যাংকিং হিসাবে চলে যাওয়া অর্থের ছয়টি জিডির ভিত্তিতে আরও ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ জানায়, অনলাইন জুয়া, ভিসা প্রতারণা, মোবাইল ব্যাংকিং ও অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন সাইবার অপরাধের ঘটনায় ভুক্তভোগীদের আইনি সহায়তা দিয়ে যাচ্ছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সাইবার অপরাধের শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।

আপডেট : ০২:২৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬