চুয়াডাঙ্গা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ৭০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

Padma Sangbad
৬৩

মেহেরপুর শহর সংলগ্ন যাদবপুর ব্রীজের কাছে অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ সোমবার বিকাল সোয়া ৪টার দিকে ডিবির পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে এসআই উত্তম কুমার, এএসআই হেলাল উদ্দিন, এএসআই আবু সেলিম অংশ নেন।

আটকৃতরা হলেন- সদর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুন, আফজার আলীর স্ত্রী তানজিলা এবং শহরের পুরাতন বাসস্ট্যাড পাড়ার ইছার উদ্দিন শেখের ছেলে তাইজুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আহসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত এলাকা বাজিতপুর থেকে একটি ইজিবাইকে করে যাত্রীবেশে তারা শহরের আসছিলো। তাদের শরীর তল্লাশি করে তিন জনের কাছে থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। এঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে।

আপডেট : ০১:৪২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩