চুয়াডাঙ্গা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর-কুষ্টিয়া সীমান্তে প্রায় ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

Padma Sangbad
৬৩

কুষ্টিয়া প্রতিনিধি।।
মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।

রবিবার (২৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ইয়াবা, মদ, গাঁজা ও নেশাজাতীয় ওষুধ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর থেকে একটি বিশেষ টহল দল মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী ‘আলহাজ্ব এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লাখ ৯১ হাজার টাকা।

একই দিন ভোরে কাজীপুর বিওপির একটি দল কাজীপুর বর্ডারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

এছাড়া প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকা থেকে ২ লাখ ৫৫ হাজার ২০০ টাকা মূল্যের ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং জামালপুর বিওপির ধর্মদাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক জানান, জব্দকৃত এসব চোরাচালান পণ্যের সর্বমোট আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে আসছে।

দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ইয়াবা উদ্ধারকুষ্টিয়ামেহেরপুরসীমান্ত

Share
Tweet
Share
Pin
Share
0Shares

এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রুহুল আমিন
কুষ্টিয়া অফিস 90 ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ · রাত ১১:১৯ image_print

কুষ্টিয়ার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রুহুল আমিন। তার এ সফর প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম গভীর মনোযোগসহ পর্যবেক্ষণ করেন। শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতি, ল্যাবরেটরি সুবিধা, শিক্ষার মান, সহশিক্ষা কার্যক্রম এবং সামগ্রিক একাডেমিক পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন, যা উপস্থিত সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলে।

পরে অডিটোরিয়ামে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, “শিক্ষকরা যখন তোমাদের শাসন করেন বা বকাঝকা করেন, তা তোমাদের মঙ্গলের জন্যই করেন। নিয়মিত পড়াশোনা করা এবং ক্লাসের পড়া ক্লাসেই শেষ করা অত্যন্ত জরুরি। শিক্ষকদের নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই কেউ এই জায়গায় দাঁড়িয়ে কথা বলবে এই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। গ্লোবালাইজেশনের এই যুগে নিজেকে বিশ্লেষণ করে দক্ষ করে তুলতে হবে, তবেই সফলতা অর্জন সম্ভব।”

তার এই পরিদর্শনকে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতিষ্ঠানের জন্য একটি অনুপ্রেরণামূলক মুহূর্ত হিসেবে দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে পাঠদান পদ্ধতি উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, পরিচালক মো. সোহেল রানা, প্রিন্সিপাল (একাডেমিক) মিস দিলরুবা পারভিন, ভাইস প্রিন্সিপাল মো. ফায়জুর রহমানসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের কর্মকর্তার পরিদর্শন প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আপডেট : ১১:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬