চুয়াডাঙ্গা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের খাম খেয়ালিপনায় লাইনম্যান এখন মৃত্যুশয্যায়

Padma Sangbad
৮৩

অনলাইন ডেস্ক।।
মেহেরপুর পল্লী বিদ্যুতের খাম খেয়ালিপনায় এখন মৃত্যু শয্যায় লাইনম্যান সজল(৪০)।

গাংনী উপজেলার খড়মপুর গ্রামের মেইন লাইনে কাজ করার সময় খামখেয়ালি পনা করে লাইন কানেকশন দিয়ে দিলে বিদ্যুতায়িত হয়ে পোল থেকে পড়ে যান সজল।

সহকর্মীরা জানান, ১১ হাজার ভোল্টেজের প্রধান লাইনের পোলের মাথায় মেরামতের কাজ করছিলেন লাইনম্যান সজল (৪০)।
মেহেরপুর পল্লী বিদ্যুতের গাংনী সাব স্টেশন থেকে হঠাৎ লাইনের বিদ্যুৎ সংযোগ দিয়ে দেন। এতে বিদ্যুতায়িত হয়ে পোলোর মাথা থেকে নিচে পড়ে যান তিনি।সজলের মুখোমন্ডলসহ ৮০ ভাগ পুড়ে গেছে।

সজলকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। রবিবার (৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। সজল পার্শ্ববর্তি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার উসমানপুর গ্রামের নাজির হোসেনের ছেলে।

এদিকে আহত সজলকে হাসপাতালে দেখতে যান পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের ডিজিএম আবুল কাশেম।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) তানভীর বলেন, রোগীর শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।।

আপডেট : ০২:০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২