চুয়াডাঙ্গা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর বড়বাজারের নিত্যপণ্যের বাজার: সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতা সংকটে কমেছে বিক্রি

Padma Sangbad
৯১

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের খুচরা ও পাইকারি বাজারে বিভিন্ন শাকসবজির দাম কিছুটা কমে সহনশীল পর্যায়ে এলেও মাছের বাড়তি দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে, পর্যাপ্ত পণ্যের সরবরাহ থাকা সত্ত্বেও বাজারে আশানুরূপ ক্রেতা না থাকায় বিক্রেতাদের মধ্যে বিক্রি কমে যাওয়ার প্রবণতা লক্ষ করা গেছে।

সপ্তাহের শেষভাগে মেহেরপুর শহরের বড়বাজার ঘুরে দেখা যায়, বাজারে শাকসবজি, মাছ, মাংস ও মুদিপণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তবে অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমলেও মাছের চড়া দাম অব্যাহত রয়েছে। নিম্ন ও স্বল্প আয়ের মানুষ বলছেন, বাজারে তেলাপিয়া, সিলভার কার্প ও রুইয়ের মতো সাধারণ মাছের দাম বেশি থাকায় নিয়মিত পুষ্টি চাহিদা মেটাতে তাদের বেশ বেগ পোহাতে হচ্ছে।

সবজির বাজারদর:
খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ১০০, কচু ৪০, টমেটো ৯০, কাঁচামরিচ ১০০, বেগুন ১০০, আদা ১৭০, শসা ৪৫-৫০, কলা ৫০, আলু ২৫, লাউ ৫০, পেঁপে ১৫, বরবটি ৭০, গাজর ১৪০, ওল ৫০, লালশাক ৪০, পটল ৫০, ঢেঁড়স ৫০, মিষ্টি কুমড়া ৬০, ঝিঙে ৫০, করলা ৫০ এবং কাঁকরোল ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, পাইকারি বাজারে এই পণ্যগুলোর দাম কিছুটা কম রয়েছে; যেমন পাইকারিতে পেঁয়াজ ৩৬ টাকা, রসুন ৮৫, আলু ১৯ এবং কাঁচামরিচ ৯০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

মাছ ও মাংসের বাজার:
মাছের বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম চড়া রয়েছে। খুচরায় প্রতি কেজি রুই ৩৫০ টাকা, সিলভার কার্প ২২০, তেলাপিয়া ২৪০, পাঙ্গাস ২০০, মাঝারি আকৃতির ইলিশ ৭০০, কাতলা ৪০০ এবং চিংড়ি ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারেও রুই ৩২০, সিলভার ১৯০ এবং তেলাপিয়া ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ১০০, গরুর মাংস ৭৫০ এবং ছাগলের মাংস ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি ১৭০-১৮০, সোনালি মুরগি ২৬০-২৮০ এবং দেশি মুরগি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্য:
চাল ও ডালের বাজারে আটাশ চাল ৫৫, লালসন্য চাল ৫০, আটা ৪৫, মসুরি ডাল ১১০, কলাই ডাল ১৮০, মটর ডাল ৬০, ছোলা ডাল ১১০ এবং প্রতি কেজি চিনি ১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা ক্রেতা মনিরুল ইসলাম ও মকলেস মিয়ারা জানান, সবজির দাম কিছুটা কমায় স্বস্তি মিললেও মাছের উচ্চমূল্যের কারণে বাজেট সামলাতে কষ্ট হচ্ছে। তবে স্থানীয় ব্যবসায়ী জাব্বার আলী ও আশকার আলী জানান, বাজারে পণ্যের সরবরাহ ভালো থাকলেও অলিগলিতে খুচরা দোকান গড়ে ওঠায় এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সীমিত থাকায় বড়বাজারে ক্রেতাদের উপস্থিতি ও সামগ্রিক বিক্রি আশঙ্কাজনকভাবে কমে গেছে।

আপডেট : ০১:০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬