চুয়াডাঙ্গা ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একমাত্র উপার্জনের জায়গা

Padma Sangbad

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুর বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মকলেছুর এন্ড ব্রাদার্স নামের একটি মুদি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৮৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক। আগুনে একটি বৃহৎ পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বনও হারিয়ে গেছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বড়বাজার কাঁচাবাজারে অবস্থিত মকলেছুর এন্ড ব্রাদার্সের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে দোকানে থাকা মুদি মালামাল, সয়াবিন ও পামওয়েল, চাল, ডাল, মসলা ও বিভিন্ন পণ্যসহ প্রায় সব মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, আগুনের ধোঁয়া বাজার এলাকায় ছড়িয়ে পড়লে বড়বাজার ও কাঁচাবাজারের নৈশপ্রহরী এবং বড়বাজার মোড়ের বাসিন্দারা বিষয়টি টের পান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে আগুনের খবর দেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

মকলেছুর এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মোখলেছুর জামান শাহিনের ছোট ভাই শামিম কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমি মুদি পণ্যের পাইকারি ব্যবসা করি।

আনুমানিক রাত পৌনে ২টার দিকে শর্ট সার্কিট থেকে আমার দোকানে আগুন লাগে। এতে দোকানের সম্পূর্ণ মালামাল ধ্বংস হয়ে গেছে। আমার প্রায় ৮৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে আমার ঋণও রয়েছে। এখন আমি ও আমার পরিবারের পথে বসার মতো অবস্থা। রাষ্ট্রের কাছে আমার আকুল আবেদন, ক্ষতিপূরণ দিয়ে আমাকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।’

তহ-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান হাফি বলেন, ‘মেহেরপুর জেলার অর্ধেকেরও বেশি খুচরা মুদি ব্যবসায়ীকে মো. মোখলেছুর জামান শাহিন পাইকারি পণ্য সরবরাহ করেন। এত বড় একটি প্রতিষ্ঠানের এমন ক্ষতি অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, তারা যেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।’

আপডেট : ১১:৫১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬