চুয়াডাঙ্গা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর সরকারি কলেজে মতবিনিময় সভায় পুলিশ সুপার

Padma Sangbad

মেহেরপুর সংবাদদাতা ।।

মেহেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি, অনলাইন জুয়া, আত্মহত্যা প্রতিরোধ এবং নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা পুলিশ,এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা, অনলাইন জুয়ার প্রতারণা এবং আত্মহত্যার মতো সামাজিক সমস্যার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। তিনি অল্প বয়সে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানোর পরামর্শ দিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বিভিন্ন প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন করা হয়। পাশাপাশি বাস্তব জীবনভিত্তিক বিভিন্ন প্রশ্ন করা হয় এবং সঠিক উত্তরদাতাদের মাঝে উপহার বিতরণ করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীর। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক, অনলাইন জুয়া ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

আপডেট : ১১:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬