চুয়াডাঙ্গা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ে নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় দারুণ খুশি আ. লীগ নেত্রী মা

Padma Sangbad
১১০

অনলাইন ডেস্ক : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দা নাখলু আক্তারের মেয়ে নাদিয়া পাঠান পাপন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

মেয়ের মনোনয়ন প্রাপ্তিতে খুশি হয়ে মা বললেন, রাজনীতি নিয়ে আমাদের (মা-মেয়ের) মাঝে কোনো মতানৈক্য হয়নি। এ নিয়ে কোনো ধরনের কথাও হয়নি। শ্বশুরবাড়ি থাকার সুবাদে আমার মেয়ে ঢাকাতেই রাজনীতি করেছে।

নাদিয়া পাঠান পাপন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত। ইউনিয়ন পর্যায়ের রাজনীতি থেকে শুরু করে তিনি কেন্দ্র পর্যন্ত পদে আসীন হন। জুলাই অভ্যুত্থানেও তিনি সরাসরি মাঠে ছিলেন। নাদিয়া পাঠানের মা সৈয়দা নাখলু আক্তার আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় থাকার পাশাপাশি জেলা পরিষদ সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা সোমবার (২০ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। মা সৈয়দা নাখলু আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সহসভাপতি, বিজয়নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য ছিলেন। কিন্তু ওনার মেয়ে নাদিয়া পাঠান পাপন বর্তমানে বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোনীত হয়েছেন। বিজয়নগরের সন্তান হওয়ায় দলমতের ঊর্ধ্বে উঠে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর কথা স্ট্যাটাসে উল্লেখ করেছেন।

এ বিষয়ে নাদিয়া পাঠান পাপনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার বিকেলে ওনার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করা হয়নি।

নাদিয়া পাঠান পাপনের মা সৈয়দা নাখলু আক্তার বলেন, আমি আরও আগেই রাজনীতি ছেড়ে দিয়েছি। আমার মেয়ে আরও আগে থেকেই রাজনীতি করতো। তবে রাজনীতি নিয়ে তার সঙ্গে কখনো মতানৈক্য হয়নি। মেয়ে এমপি হলে মায়ের যে অনুভুতি হওয়ার কথা সেটাই আমার হচ্ছে।

আপডেট : ০১:৩৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬