চুয়াডাঙ্গা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল থেকে পড়ে ইউপি সদস্য নিহত

Padma Sangbad
১৫২

বাগেরহাটের চিতলমারী ইউনিয়ন পরিষদের একজন মেম্বর মোটরসাকেল থেকে পড়ে নিহত হয়েছেন। নিহত লিপিকা বিশ্বাস ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড থেকে নির্বাচিত ছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট যাওয়ার পথে চিতলমারী-বাগেরহাট মহাসড়কের দেপাড়া আড়ারখাল নামক স্থানে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
লিপিকা বিশ্বাস চরবানীয়ারী উত্তরপাড়ার মৃত সুবোধ বিশ্বাসের স্ত্রী। চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
লিপিকা বিশ্বাসকে বহনকারী মোটরসাইকেলের চালক রনজিৎ বিশ্বাস সাংবাদিকদের জানান, এনজিও গণ মিলন ফাউন্ডেশনের একটি চেক মামলায় হাজিরা দিতে তারা বাগেরহাট যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে দেপাড়া আড়ারখাল নামক স্থানে পৌঁছালে লিপিকা মোটরসাইকেলের পিছন থেকে পড়ে আহত হন। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপডেট : ১০:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩