চুয়াডাঙ্গা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মৌমাছির আক্রমণে প্রাণ গেল ভ্যানচালকের, দামুড়হুদায় মর্মান্তিক ঘটনা

Padma Sangbad
৬৯

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৌমাছির আক্রমণে আনিছুর রহমান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল আটটার দিকে উপজেলার জয়রামপুর শেখপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান দামুড়হুদা উপজেলা শহরের বাজারপাড়ার আবু গাইনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয়রামপুর শেখপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ মৌমাছির একটি দল তাকে আক্রমণ করে। মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপডেট : ১২:১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬