চুয়াডাঙ্গা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Padma Sangbad
১৭৮

জেলার ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিনযাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ত্রিশাল বাজারের সাইফুল কমিশনারের বাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের এনামুল হকের মেয়ে রুবাইরা তাজনিম (২), চিকনা মনোহর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে অটোচালক শরিফুল ইসলাম (৩৪) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী (থিসিস) সালমান আজাদী (২৮)। সালমান আজাদীর বাড়ি বগুড়া জেলায় বলে তার সহপাঠীরা জানিয়েছেন।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার ময়না পরিবহনের বাস যাত্রী নামিয়ে ইউটার্ণ নিচ্ছিল।
এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশার সাথে ওই বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আরও দুইজনের মৃত্যু হয়। আহত আরও তিনজনের অবস্থাও আশংকাজনক বলে জানান পুলিশের এই কর্মকর্তা।।

আপডেট : ১১:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪