চুয়াডাঙ্গা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ শুভ নববর্ষ ১৪৩০ উদযাপন

Padma Sangbad
১৬৪

পহেলা বৈশাখ শুভ নববর্ষ ১৪৩০ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার আয়োজনে মঙ্গল শোভাযাত্রা চাঁদমারি মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের যৌথ আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহফুজুর রহমান মনজু, চেয়ারম্যান, জেলা পরিষদ, চুয়াডাঙ্গা, জনাব আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, জনাব আজিজুর রহমান, অধ্যক্ষ, সরকারি আদর্শ মহিলা কলেজ, জনাব নুরুল ইসলাম মালিক, সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা, জনাব মুন্সি আলমগীর হান্নান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ কে এম সাইফুর রশীদ, অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ।
এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।।

আপডেট : ০১:১৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩