চুয়াডাঙ্গা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের চুড়ামনকাটিতে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

Padma Sangbad
১০৪

যশোরে সদরের চুড়ামনকাটি বাজারে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী ঊর্মি (১৬) অবশেষে মৃত্যুবরণ করেছেন। বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রূপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে এলাকাবাসী ও ছাত্রসমাজ খুলনা-কুষ্টিয়া রুটে চলাচলকারী রুপসা ও গড়াই পরিবহণের বাস অবরোধ করে রাখে।
নিহত ঊর্মি যশোরের কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর দক্ষিণপাড়ার বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে। সে ছাতিয়ানতলা কে আই আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঊর্মি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী রুপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা, সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায়।
এ ঘটনার সুষ্ঠু বিচার ও ঘাতক চালকের আটকের দাবিতে এলাকাবাসী ও ছাত্রসমাজ রুপসা ও গড়াই পরিবহনের সকল বাস অবরোধ করে রাখে চুড়ামনকাটি বাজারে। এতে সড়কের দু’পাশে ব্যাপক জানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনা স্থলে যায়। পুলিশের পক্ষ থেকে ছাত্রসমাজ ও এলাকাবাসীর সাথে আলোচনা হয়। উভয় পক্ষের আলোচনায় সিদ্ধান্ত হয় ১০ এপ্রিল বৃহস্পতিবার রুপসা ও গড়াই পরিবহণ বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে প্রশাসন বৈঠক করবো। ওই বৈঠকটি অনুষ্ঠিত হবে জেলা প্রশাসকের কার্যালয়ে। এরপরই সড়ক অবরোধ তুলে নেয়া হয়।
এ ব্যাপারে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান ঘটনার খবর পেয়েই আমরা ঘটনা স্থলে হাজির হয়ে বাসটি আটক করি। তবে চালক পালিয়ে গেছে।

আপডেট : ০১:৩৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫