চুয়াডাঙ্গা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের বেজপাড়ায় ফের ককটেল উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

Padma Sangbad

যশোর প্রতিনিধি।। যশোর শহরের বেজপাড়া এলাকায় আবারও একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিউ বেজপাড়া পিয়ারী মোহন রোডের রানার অফিসসংলগ্ন একটি পরিত্যক্ত মাঠ থেকে সাদা রঙের শপিং ব্যাগে রাখা বস্তুটি উদ্ধার করা হয়।

মাত্র ছয় দিনের ব্যবধানে একই এলাকা থেকে আবারও ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর একই এলাকা থেকে আরও একটি ককটেল উদ্ধার করেছিল পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিউ বেজপাড়া রানার অফিস রোডের পাশের মাঠে একটি সাদা রঙের শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ব্যাগের ভেতরে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপডেট : ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬