চুয়াডাঙ্গা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজার স্ত্রী তৃষ্ণা ফের আটক

Padma Sangbad
৩৫

অনলাইন ডেস্ক।।

যশোরের কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজার স্ত্রী ও চিহ্নিত মাদক কারবারি তৃষ্ণা আক্তার প্রিয়া ওরফে তৃষ্ণাকে (২৪) ফের আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে শহরের ষষ্ঠীতলা রেলবাজার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪২ পুরিয়া গাঁজা, ১৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। তৃষ্ণা শহরের রেলগেট পশ্চিম পাড়ার খোদেজার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের
ভিত্তিতে ষষ্ঠীতলা রেলবাজার রোডে অভিযান চালিয়ে তৃষ্ণাকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তার দেহ তল্লাশি করে উল্লেখিত পরিমাণ মাদক ও টাকা উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গ্রেপ্তারকৃত তৃষ্ণা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় আগে থেকেই ১০টি মামলা চলমান রয়েছে। তিনি যশোরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার চতুর্থ স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নতুন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটকসন্ত্রাসীমাদক অভিযানপুলিশ

আপডেট : ০৯:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬