চুয়াডাঙ্গা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ইয়াবাসহ আটক ৩ জনের সাজা, কারও ২০ দিন কারও দেড় মাস

Padma Sangbad
১৩

যশোর সংবাদদাতা।।

যশোরে পৃথক ঘটনায় ইয়াবাসহ আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার পৃথক মামলায় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—যশোর শহরের পূর্ববারান্দিপাড়া এলাকার নুর ইসলামের ছেলে রবিউল ইসলাম, একই এলাকার মাসুদ হোসেনের ছেলে আবির হোসেন এবং খালধার রোড বরফকল এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আজিজুর ইসলাম।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে চানপাড়া ক্যাম্পের পুলিশ ঘোপ আমতলা এলাকার একটি হাফেজি মাদ্রাসার কাছ থেকে রবিউল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মামলার তদন্ত প্রতিবেদনসহ তাকে রোববার আদালতে হাজির করা হলে শুনানিতে রবিউল দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, রোববার বিকেলে চাঁচড়া ফাঁড়ির পুলিশ শহরের রেলগেট মাইক্রোস্ট্যান্ড এলাকা থেকে আবির হোসেনকে আটক করে। তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মামলার তদন্ত প্রতিবেদনসহ তাকে আদালতে হাজির করা হয়। শুনানিতে দোষ স্বীকার করায় বিচারক তাকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ছাড়া, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ খালধার রোড এলাকা থেকে আজিজুর ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তদন্ত শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি হয়। পরে দোষ স্বীকার করায় আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রায় ঘোষণার পর তিন সাজাপ্রাপ্তকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আপডেট : ১২:১৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬