চুয়াডাঙ্গা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে গৃহবধু হত্যাকান্ডে দেবরের ফাঁসির আদেশ

Padma Sangbad
১৬২

যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় গৃহবধু জিনিয়া ইয়াসমিন তুলি হত্যা মামলায় দেবর মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসাথে মামলার অপর দুই আসামি স্বামী জুলফিকার আলী ও শ্বাশুড়ি ফরিদা বেগমকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক সুরাইয়া বেগম এ রায় ঘোষণা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত শাহাবুদ্দিন উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত মোশারফের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৩ এপ্রিল স্বামী জুলফিকার আলীর সাথে মোবাইলে কথা বলছিলেন স্ত্রী তুলি। এসময় দেবর শাহাবুদ্দিন তার ঘরে প্রবেশ করলে শ্বাশুড়ি ফরিদা তার ঘরের দরজা আটকে দেয়। এরপর শাহাবুদ্দিন ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে তুলিকে জখম করে। প্রতিবেশীরা তুলিকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করে। পরে সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। সেখানে তুলি মারা যায়।
এ ঘটনায় নিহতের পিতা ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেণ। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম হত্যায় জড়িত থাকার অভিযোগে তুলির দেবর, শ্বাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় তুলির দেবর মো. শাহাবুদ্দিনকে ফাঁসি ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। একইসাথে মামলার অপর দুই আসামি স্বামী জুলফিকার আলী ও শ্বাশুড়ি ফরিদা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে। দন্ডিত আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বিচারক।

আপডেট : ১১:০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪