চুয়াডাঙ্গা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ছাত্রাবাস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

Padma Sangbad
১১

যশোর সংবাদদাতা।।

যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার একটি ছাত্রাবাস থেকে ইব্রাহিম খলিল রিপন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রবিবার বিকেল ৫টার দিকে মশিউর রহমান সড়কের কদমতলা মোড়ে অবস্থিত ‘স্বপ্ন বিলাস’ ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিপন চট্টগ্রাম জেলার পাহাড়তলী উপজেলার মৌসুমি আবাসিক এলাকার শফিউল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় সাত থেকে আট বছর আগে রিপন চট্টগ্রামের পারিবারিক বাসা ছেড়ে যশোরে চলে আসেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। যশোরে তিনি বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করেন বলে পরিচয় দিতেন। গত এক বছর ধরে তিনি কদমতলা মোড়ের ‘স্বপ্ন বিলাস’ মেসের একটি একক কক্ষে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, শারীরিক অসুস্থতার কারণে ঘুমের মধ্যে স্ট্রোক করে দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলের দিকে তার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা জানালা খুলে মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আপডেট : ০৪:৩৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬