চুয়াডাঙ্গা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল

Padma Sangbad
২৫

যশোর সংবাদদাতা।।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াতে ইসলামী জেলা শাখা।

শনিবার দুপুরে যশোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের মণিহার মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল সভাপতিত্ব করেন। সমাবেশ যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও দলটির প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর ই আল মামুন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা এবং জামায়াত নেতা আব্দুল কাদের, জয়নাল আবেদীন, গোলাম মোরশেদ ও ফজলুল হক, শহর আমির ইসমাইল হুসাইনসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এতে অংশ নেন। সমাবেশ শেষে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপডেট : ০৪:৪২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬