চুয়াডাঙ্গা ০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে তিনবছর পর উদ্ধার চুরি হওয়া মোটরসাইকেল, দুই সদস্য আটক

Padma Sangbad
৩৫

অনলাইন ডেস্ক।।

যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার ব্যবসায়ী মাহমুদুল ইসলামের তিন বছর আগে চুরি যাওয়া মোটরসাইকেল অবশেষে উদ্ধার হয়েছে। ঘটনাচক্রে, ঠিক তিন বছর আগের মতো এবারও রমজান মাসেই উদ্ধার হলো তার মোটরসাইকেলটি। এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে যশোর শহরের চাঁচড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—বাঘারপাড়া উপজেলার জোহরপুর গ্রামের নাজমুল ইসলাম ও একই উপজেলার তেলকুপা গ্রামের পলাশ।

ভুক্তভোগী মাহমুদুল ইসলাম জানান, তিন বছর আগে রমজান মাসে দুপুরের নামাজ আদায় করতে চাঁচড়া চেকপোস্ট এলাকার একটি মসজিদে যান তিনি। নামাজ শেষে বাইরে এসে দেখেন, তার অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি তখন সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাননি।

রোববার দুপুরে হঠাৎ করে যশোর জেলা স্কুলের সামনে তিনি দেখতে পান, তার সেই মোটরসাইকেলটি অন্য একজন চালিয়ে নিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তিনি আরেকটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন। চাঁচড়া চেকপোস্ট এলাকায় এসে স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলসহ ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই আলমগীর জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

আপডেট : ০৪:৫৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬