চুয়াডাঙ্গা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, পিকআপসহ আটক ২

Padma Sangbad
১২৫

যশোর সংবাদদাতা।।

যশোরের মনিরামপুর ও চৌগাছায় পৃথক দুটি অভিযানে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় একটি মিনি পিকআপ জব্দসহ দুজনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ১টার দিকে মনিরামপুর থানার ওসি মো. আবু সাঈদের নেতৃত্বে এসআই মো. আমিরুল ইসলাম ও এসআই ওবায়দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ঝাঁপা ইউনিয়নের ডুমুরখালী-রাজগঞ্জ সড়কের কোমলপুর বাজারে বিশেষ চেকপোস্ট বসান। এ সময় একটি মিনি পিকআপকে থামার সংকেত দিলে চালক ফারুক হোসেন জুয়েল (৩৯) গাড়িটি থামান। পুলিশ তাৎক্ষণিক তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকানো ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক জুয়েল সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চৌগাছা থানার এএসআই মো. আব্দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে কলেজপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় ২০০ পিস ইয়াবাসহ শাকিল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করা হয়। আটক শাকিল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আপডেট : ০২:৩৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬