চুয়াডাঙ্গা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ফ্ল্যাটে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে দুই নারীসহ আটক ৫

Padma Sangbad

যশোর সংবাদদাতা।।

যশোর শহরের নাজির শংকরপুর খুলনা রোড এলাকার আলোচিত পিয়াসের চারতলা ভবনে অভিযান চালিয়ে অনৈতিক কাজের সময় দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় ভবনের একটি ফ্ল্যাট থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। রোববার রাত ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন রূপদিয়া এলাকার আইয়ুব আলী, ঢাকার মহাখালী টিএন্ডটি কলোনির সুমন, বকচর এলাকার শুভ্র চৌধুরী, বারান্দীপাড়া পূর্বপাড়ার ফারিয়া এবং ঝুমঝুমপুর এলাকার লিমা খাতুন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় ভবনের মালিক ও চিহ্নিত মাদককারবারী পিয়াস চারতলার ছাদ থেকে পাশের আরেকটি চারতলায় ভবনের ছাদে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় তিনি আহত হন।

স্থানীয়দের অভিযোগ, পিয়াস দীর্ঘদিন ধরে তার ভবনের বিভিন্ন ফ্ল্যাটে নারী এনে অনৈতিক কার্যকলাপ পরিচালনা করতেন। একই সঙ্গে সেখানে নিয়মিত মাদক সেবন ও মাদক বিক্রির আসর বসত বলেও অভিযোগ রয়েছে। অভিযানের সময় ফ্ল্যাট তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মইনুল হক বলেন, দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে তাদেরকে ২৯০ ধারায় আদালতে সোপর্দ করা হয়। আদালতে দোষ স্বীকার করায় ২শ’ টাকা করে জরিমানা দিয়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে।

আপডেট : ১১:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬