চুয়াডাঙ্গা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বাড়ছে ডেঙ্গু, হাসপাতালে চিকিৎসাধীন ৯৬

Padma Sangbad
৩৩

যশোর প্রতিনিধি।।
যশোরে থামছে না ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন। এর মধ্যে চিকিৎসা নিতে গিয়ে মারা গেছেন দুজন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে অভয়নগরে ৫, বাঘারপাড়ায় ৩, চৌগাছায় ৪, কেশবপুরে ১, ঝিকরগাছায় ১, মণিরামপুরে ২, শার্শায় ৪ এবং যশোর জেনারেল হাসপাতালে ৫ জন রয়েছেন।

জেলায় ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি অভয়নগর উপজেলায়। সেখানে এ পর্যন্ত ৫০১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া যশোর সদরে ১৬৭, কেশবপুরে ১২২, শার্শায় ৬৭, বাঘারপাড়ায় ৬০, মণিরামপুরে ৫২ এবং ঝিকরগাছায় ১৯ জন আক্রান্ত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৯২৬ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৬ জন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত বলেন, প্রতিদিনই হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। স্থানীয় রোগীর পাশাপাশি আশপাশের জেলার অনেক রোগীও এখানে চিকিৎসা নিতে আসছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা ও মশার প্রজননস্থল ধ্বংসে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আপডেট : ১২:২১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬