চুয়াডাঙ্গা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালামকে হত্যার উদ্দেশ্যে মুখোশধারীদের মহড়া

Padma Sangbad
১৩৮

যশোর সংবাদদাতা।।

যশোর সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও হৈবতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে একদল মুখোশধারী সন্ত্রাসী। স্বজন ও স্থানীয় বিএনপি নেতাদের দাবি, শারীরিক অসুস্থতার কারণে ঘটনার সময় তিনি নিজ বাড়িতে অবস্থান করায় প্রাণে বেঁচে গেছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলীয় নেতারা।

শুক্রবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার ১ নম্বর হৈবতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের নিজস্ব অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে তিনি নিজ অটো রাইস মিলে রাতযাপন করলেও ঘটনার দিন অসুস্থতার কারণে বাড়িতে ছিলেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫৩ মিনিটে ১১ জনের একটি মুখোশধারী দল তার অটো রাইস মিলে প্রবেশ করে। এ সময় সন্ত্রাসীরা তার শয়নকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

খবর পেয়ে সকালে যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টিম এবং পরবর্তীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনের নেতৃত্বে আরেকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সালামের সঙ্গে দেখা করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় বিএনপি নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, আব্দুস সালাম ১৯৯৮ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের ১৪ জুলাই পর্যন্ত টানা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে মানুষের মন জয় করেছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে। ইউনিয়নের অন্য সম্ভাব্য প্রার্থীরা তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মূল্যায়ন করছেন। সেই রাজনৈতিক রেশ ও জের ধরেই প্রতিপক্ষের কেউ আড়ালে থেকে এ ঘটনার নেপথ্যে কলকাঠি নেড়ে থাকতে পারে বলে ধারণা

আপডেট : ০৩:১৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬