চুয়াডাঙ্গা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে মাদক ও চোরাই মালামালসহ ৪ জন আটক

Padma Sangbad
১৩৭

যশোরে ডিবির পৃথক অভিযানে মাদক ও চোরাই মালামালসহ চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার মালামালের মধ্যে রয়েছে রেলের ১১টি লোহার পাটি ও ২১ পিস লোহার সিলিভার।
ডিবি জানায়, গত ২৮ এপ্রিল সন্ধ্যার পর এসআই খান মাইদুল ইসলামের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার চাউলিয়া মোড়ের ইসরাইল হোসেনের চাতালের পাশ থেকে রেলের যন্ত্রাংশসহ চারজনকে আটক করা হয়। তারা হলেন অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের রবিউল ইসলাম, মোজাহার শিকদার, গাজী অহিদুল ও প্রেমবাগের মনিরুল ইসলাম।
উদ্ধার এসব যন্ত্রাংশের দাম এক লাখ ১২ হাজার টাকা। এঘটনায় এসআই কাজী আব্দুল মান্নান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
এছাড়া, সোমবার মধ্যরাতে ডিবির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে অপর একটি টিম বেনাপোলের রঘুনাথপুর গ্রামের আব্দুর রউফের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে একশ’ দশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় পুলিশ দেখে পালিয়ে যায় রউফ। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় এসআই শাহিনুর রহমান বাদী হয়ে রউফকে আসামি করে মামলা করেন।

আপডেট : ০১:৫০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪