চুয়াডাঙ্গা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক

Padma Sangbad
১০১

যশোর সংবাদদাতা।।
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নওদাগা গ্রামের মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় সোহাগ হোসেন নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার নওদাগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সোহাগ হোসেন উপজেলার কামারগণ্য এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ হোসেন ভ্যান নিয়ে সাত মাইলের দিকে যাচ্ছিলেন। নওদাগা গ্রামের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আহতের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

আপডেট : ১২:৪৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬