চুয়াডাঙ্গা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সাত টনের বেশি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, চাষিকে জরিমানা

Padma Sangbad
২০২

যশোর সংবাদদাতা ।। যশোরে পরিবেশ ও দেশীয় জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাত টনের বেশি মাছ জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

বুধবার সকালে শহরের চাঁচড়া সবজিবাগ এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছচাষি শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ জানান, দেশীয় মাছের অস্তিত্ব ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় আফ্রিকান মাগুরের চাষ নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া সবজিবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়।

তিনি জানান, জব্দ করা মাছের পরিমাণ সাত টনের বেশি। পরে উদ্ধার করা মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগ জানিয়েছে, আফ্রিকান মাগুর দেশীয় জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হওয়ায় এর চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে এ মাছের চাষ ও বাজারজাতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

জেলা মৎস্য অধিদপ্তর আরও জানিয়েছে, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ মাছের চাষিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

আপডেট : ১২:২৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬