শিরোনাম :
যশোরে স্ত্রীকে বটি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
Padma Sangbad

যশোর প্রতিনিধি:
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় ফাতেমা নামের এক গৃহবধূকে বটি দিয়ে গলায় কোপ মেরে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মনিরুলের বিরুদ্ধে।
গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ফাতেমা ও তাঁর স্বামী মনিরুল ঘোপ সেন্ট্রাল রোডের বাড়িওয়ালা মনিরুজ্জামান মিঠুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে স্বামী মনিরুল ধারালো বটি দিয়ে ফাতেমার গলায় সজোরে আঘাত করেন। পরে তাঁর আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন ফাতেমার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।



















