চুয়াডাঙ্গা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

Padma Sangbad

যশোর সংবাদদাতা।।

যশোরে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম রিপন নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার সন্ধ্যায় শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সিরাজুল ইসলাম রিপন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া নাভারণ পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি শহরের বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকেন।

রোববার রাত ৮টার পর কোতোয়ালি থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

তিনি জানান, পুলিশের কাছে খবর আসে, এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে ঝুমঝুমপুর এলাকায় অবস্থান করছেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকা থেকে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আরও জানান, ইয়াবার এই চালানের সঙ্গে আরও কারা জড়িত, পাশাপাশি এর উৎস ও গন্তব্য সম্পর্কে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আপডেট : ১২:৩০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬