চুয়াডাঙ্গা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর-নড়াইল মহাসড়কে যান্ত্রিক ত্রুটিতে বাসে আগুন

Padma Sangbad
১১৩

অনলাইন ডেস্ক।।

যশোর-নড়াইল মহাসড়কে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী একটি বাসে আগুন ধরে যায়। তবে আগুনে বাসটি পুড়ে গেলেও যাত্রীরা অক্ষত রয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের সদর উপজেলার ফতেপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। ভিডিওতে দেখা যায়, বাসটি দাউদাউ করে জ্বলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস নামের বাস ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। পথিমধ্যে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর বাসটিতে বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে গেলে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে প্রায় আধঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানিয়েছেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা জানিয়েছিলেন বাস মালিকদের। তারপরেও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশ্য রওনা দেন। বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে।

আপডেট : ০২:০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬