চুয়াডাঙ্গা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে শাড়িসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ

Padma Sangbad
২১

যশোর সংবাদদাতা।।

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আইসিপি টহলদল সীমান্ত এলাকায় একটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩১টি শাড়ি, ৫০০ গ্রাম জিরা এবং ১ কেজি ফুচকা আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও সব ধরনের চোরাচালানি মালামাল পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে পণ্যগুলো জব্দ করা হয়।

সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপডেট : ১২:১৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬