চুয়াডাঙ্গা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যারা ইরানের ইতিহাস জানে তারা ধমকের সুরে কথা বলে না: খামেনি

Padma Sangbad
৩৯

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যারা ইরানের ইতিহাস জানে, তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না। খবর আল-জাজিরার।

আলি খামেনি বুধবার এক টেলিভিশন ভাষণে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি আরও বলেছেন, ইসরাইলকে ভুলের মাশুল দিতে হবে। ইরান কখনোই পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না।

তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে, তবে এর ফলাফল হবে অপূরণীয়।

এর আগে গতকাল মঙ্গলবার খামেনিকে ইরানের ‘তথাকথিত’ সর্বোচ্চ নেতা বলে ব্যঙ্গ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোস্যালে এক পোস্টে তিনি দাবি করেন, খামেনির অবস্থান তারা জানেন। তবে তাকে এখনই হত্যা করবেন না।

আরেক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। তবে ‘আমাদের’ বলতে তিনি কী বুঝিয়েছেন তা ব্যাখ্যা করেননি।

এরপর আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘শর্তহীন আত্মসমর্পণ।’ এর মাধ্যমে মূলত ইরানকে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন তিনি।

আপডেট : ০১:১৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫