চুয়াডাঙ্গা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ : খেলা কবে জানেন তো?

Padma Sangbad
১৭৫

যুক্তরাষ্ট্রে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর গ্রুপ পর্বের পর্দা নেমেছে। উত্তেজনায় ঠাসা এই পর্ব শেষে ৩২ দলের প্রতিযোগিতা এখন দাঁড়িয়েছে ১৬-তে। এবার শুরু হচ্ছে নক-আউট পর্বের রোমাঞ্চকর লড়াই।

গ্রুপ পর্বে দেখা গেছে একাধিক অঘটন ও নাটকীয় ফলাফল। সবচেয়ে বড় চমক ছিল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও ইংলিশ ক্লাব চেলসির পরাজয়, যথাক্রমে ব্রাজিলের বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে। যদিও শেষ পর্যন্ত পিএসজি ও চেলসি দুই দলই শেষ ষোলোতে জায়গা করে নিতে পেরেছে, তবে তাদের শুরুর পথচলা ছিল অনেকটা দুঃস্বপ্নের মতো।

এদিকে ইউরোপের আরেক বড় চমক—অ্যাটলেটিকো মাদ্রিদ ও এফসি পোর্তো বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। তবে ব্রাজিলের চারটি ক্লাব—পালমেইরাস, বোতাফোগো, ফ্ল্যামেঙ্গো ও ফ্লুমিনেন্স—সাফল্যের সাথে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

বিপরীতে, দক্ষিণ আমেরিকার শক্তিশালী প্রতিনিধি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট ছিটকে পড়েছে গ্রুপ পর্ব থেকেই, যা অনেকের জন্য ছিল চমকপ্রদ ও হতাশাজনক।
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫: শেষ ষোলোতে জায়গা পাওয়া দলগুলো হচ্ছে- ১. পালমেইরাস (ব্রাজিল)। ২. বোতাফোগো (ব্রাজিল)। ৩. পিএসজি (ফ্রান্স)। ৪. চেলসি (ইংল্যান্ড)। ৫. ফ্ল্যামেঙ্গো (ব্রাজিল)। ৬. ইন্টার মিয়ামি (যুক্তরাষ্ট্র)। ৭. ইন্টার মিলান (ইতালি)। ৮. ফ্লুমিনেন্স (ব্রাজিল)। ৯. বেনফিকা (পর্তুগাল)। ১০. বায়ার্ন মিউনিখ (জার্মানি)। ১১. বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি)। ১২. মন্টেরে (মেক্সিকো)। ১৩. জুভেন্টাস (ইতালি)। ১৪. ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)। ১৫. রিয়াল মাদ্রিদ (স্পেন)। ১৬. আল হিলাল (সৌদি আরব)।

রাউন্ড অব সিক্সটিনের সূচি :

২৮ জুন: পালমেইরাস-বোতাফোগো (ফিলাডেলফিয়া)।

২৯ জুন: বেনফিকা-চেলসি (শার্লট), পিএসজি-ইন্টার মিয়ামি (আটলান্টা)।

৩০ জুন: ফ্লামেঙ্গো-বায়ার্ন মিউনিখ (মিয়ামি গার্ডেন্স)।

১ জুলাই: ইন্টার মিলান-ফ্লুমিনেন্স (শার্লট), ম্যান সিটি-আল হিলাল (অরল্যান্ডো)।

২ জুলাই: রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস (মিয়ামি গার্ডেন্স), ডর্টমুন্ড-মন্টেরে (আটলান্টা)।

এই ১৬ দল এখন একে অপরের বিপক্ষে লড়বে নক-আউট পর্বের উত্তেজনায় ভরপুর ম্যাচগুলোতে। কে জিতবে, কে বিদায় নেবে—সবকিছুই এখন সময়ের অপেক্ষা। ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও রোমাঞ্চ, চমক এবং ঐতিহাসিক মুহূর্ত।

আপডেট : ০২:০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫