চুয়াডাঙ্গা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ ‘বেশ সফলভাবে চলছে’, ‘শিগগিরই’ শেষ হতে পারে: ট্রাম্প

Padma Sangbad
৮৬

আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হতে পারে। এ ছাড়া তিনি দাবি করেন, ইরানে নতুন করে হামলা চালানোর মতো ‘কার্যত আর কিছুই বাকি নেই’।

বুধবার (১১ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ‘এই যুদ্ধ ‘বেশ সফলভাবে চলছে’ এবং মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে।’

ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি। এমনকি মূল ছয় সপ্তাহের পরিকল্পনার চেয়ে আমরা অনেক বেশি ক্ষয়ক্ষতি করেছি।’

তবে সমালোচকেরা বলছেন, যুদ্ধের লক্ষ্য নিয়ে ট্রাম্প বারবার তার অবস্থান পরিবর্তন করছেন। অন্যদিকে, জনমত জরিপে দেখা গেছে, অনেক মার্কিন জনগণ এই যুদ্ধের বিরোধিতা করছেন।

আপডেট : ০৮:০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬