চুয়াডাঙ্গা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তদানে ত্রিশাল (অগ্রণী)’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Padma Sangbad
৮৩

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: এনামুল হক, ময়মনসিংহের ত্রিশাল উপজেলা-এ স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানে ত্রিশাল (অগ্রণী) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান-এর ২৩ তারিখ শুক্রবার বিকেলে উপজেলার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। “মানবতার টানে, ভয় নেই রক্তদানে”—এই মানবিক স্লোগানকে ধারণ করে সংগঠনটি এবার অষ্টমবারের মতো ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মো. আল-মাসুম রায়হান এর সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “অতীতে আমরা সাধারণ মানুষের রক্তের চাহিদা পূরণে সবসময় কাজ করে এসেছি। ভবিষ্যতেও ‘রক্তদানে ত্রিশাল (অগ্রণী)’ মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে সর্বদা সচেষ্ট থাকবে, ইনশাআল্লাহ।” আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

আপডেট : ১২:৫২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬