চুয়াডাঙ্গা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ায় আয়াসসহ আটক ৪

Padma Sangbad
১২

অনলাইন ডেস্ক।।
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল খালেক আটকের এ তথ্য নিশ্চিত করেন। আটকদের মধ্যে রয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস। আটক বাকি তিন জনের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

৫ অক্টোবর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

আপডেট : ০১:০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬