চুয়াডাঙ্গা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রহস্যময় পুতুলের পর কাফনের কাপড় যশোরের পল্লীতে আতঙ্ক

Padma Sangbad
১৪৭

লাল-সাদা রঙের একটি পুতুল। তার শরীর জুড়ে অসংখ্য সুঁই। বুকের মাঝে পোতা বড় একটি পেরেক। যা পড়ে ছিল বাড়ির গেটের সামনে। শুধু রহস্যময় এ পুতুলটিই নয়, পাওয়া গেছে কাফনের কাপড়ও।
এমনই ঘটনা ঘটেছে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘাটকুল দক্ষিণপাড়ার আব্দুল খালেক মোল্যার ছেলে রোকনুজ্জামানের বাড়িতে। প্রাচীরঘেরা বাড়িতে যেখানে চাইলেই কেউ প্রবেশ করতে পারেনা সেই বাড়ির প্রবেশ মুখেই প্রথমদিন পুতুল এবং পরের দিন মিলেছে কাফনের কাপড়। এ ঘটনায় ওই বাড়িতে আতঙ্ক বিরাজ করছে। শুধু ওই বাড়িতে নয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
বোনের বাড়ি বেড়াতে এসে রোববার সকালে একটি সুঁই ও পেরেকযুক্ত পুতুল দেখেন রাবেয়া খাতুন। তিনি ওই বাড়ির সেজ ছেলের বউয়ের বড়বোন। সোমবার সকালে একই স্থানে একটি কাফনের কাপড় দেখেন তিনি।
রাবেয়া খাতুন বলেন, ‘আমি সকালে ঘুম থেকে উঠে বাড়ির ক্লপসিকল গেট খুলে বাইরে বের হওয়ার সময় দেখি পায়ের পাশে একটি পুতুল পড়ে আছে। আমি ভয় পেয়ে যায়। পরে আমি পরিবারের সদস্যদের ও পাড়া-প্রতিবেশীদের খবর দেই। পরদিন সকালে একই জায়গায় একটি কাফনের কাপড় পড়ে থাকতে দেখা যায়।’
এ ব্যাপারে ওই বাড়ির সদস্য রোজিনা খাতুন বলেন, ‘আমাদের কারোর সঙ্গে বিবাদ নেই। কেন মানুষ এমনটা করলো বুঝতে পারছি না। এটা নিয়ে আমরা সবাই অনেক দুুশ্চিন্তায় আছি।’
স্থানীয়দের ধারণা, জাদুটোনা করার জন্য কেউ হয়তো এমনটি করেছেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর বিভিন্ন স্থান থেকে মানুষ এসে ভিড় করছেন এ বাড়িতে। তাদের মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। অজানা শঙ্কায় অনেকেই দূর থেকে দেখলেও পুতুলের কাছে ভিড়ছেন না।
স্থানীয় মসজিদের ঈমাম তিতুমির হোসেন জানান, জাদুটোনা করার উদ্দেশ্যে কেউ করেছে কি না জানি না। কেননা পুতুলটির গায়ে কারো নাম লেখা থাকলে এটা কালো জাদুর মধ্যে পড়ে। হাদিসে জাদুটোনার বিষয়টি উল্লেখ আছে। শুধুমাত্র আতঙ্ক ছড়াতে কেউ এরকম ঘটনা ঘটাতে পারে।

আপডেট : ১১:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪