চুয়াডাঙ্গা ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ছয়জন নিহত, আহত-৭

Padma Sangbad
৮০

জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন শ্রমিক।
আজ বুধবার বিকেলে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ‘৯০ ডিগ্রি’ নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হতাহতদের সেনাবাহিনীরা সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতদের কারও নাম পরিচয় জানা যায়নি। নিহত শ্রমিকরা সবাই সীমান্ত সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ সাজেকের উদয়পুর সীমান্ত সড়ক এলাকায় ট্রাক খাদে পড়ে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে সাজেক থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

আপডেট : ১০:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪