চুয়াডাঙ্গা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

Padma Sangbad
১৪

অনলাইন ডেস্ক।।
রাজধানীর গুলশানে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতকার্মীরা। এসময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ এর ভোলা মসজিদের সামনে শতাধিক লোক জড়ো হয়ে মিছিল করে। এ সময় তারা ‘জয় বাংলা’ ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দেন। মিছিলে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
গুলশান থানার ওসি দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আজ দুপুরের দিকে গুলশান-১ এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের করার চেষ্টা হয়। পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার এবং পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সূত্র: কালের কন্ঠ

আপডেট : ০৪:৪৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬