চুয়াডাঙ্গা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর গুলশানের একটি বহুতল ভবনে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

Padma Sangbad
১৬৪

রাজধানীর গুলশান-২ এর একটি ১২তলা আবাসিক ভবনের ৭ তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাসসকে বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয় পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনের ভিতর থেকে একজন নারীসহ ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে যান এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছিলেন। এছাড়া ফায়ার সার্ভিসসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
ঘটনাস্থল থেকে গুলশান থানার পুলিশ জানায়, ভবন থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।।

আপডেট : ১১:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩