চুয়াডাঙ্গা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর গ্রিনরোডে আইল্যান্ডে উঠে পড়ল প্রাইভেট কার

Padma Sangbad
৪০

অনলাইন ডেস্ক।
রাজধানীর গ্রিনরোডে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে পড়ে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার। মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

রাতে ট্রাফিক ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রিনরোডের ৮ নম্বর সড়কের আইল্যান্ডের ওপর একটি প্রাইভেটকার উঠে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তবে গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার জাহিদ আহসান আরও বলেন, গাড়ির চালক জানিয়েছেন তার গাড়ির চাকায় হাওয়া কম ছিল। যার কারণে হঠাৎ আইল্যান্ডে উঠে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আইল্যান্ড থেকে গাড়ি সরিয়ে চালক নিজেই ড্রাইভ করে চলে যান।

আপডেট : ০৬:৪৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২